ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মৎস্য হ্যাসারীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা-DBO- News

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় নানা অভিযোগে ৩ মৎস্য হ্যাচারীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পারইল ইউনিয়ন এর বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
তিনি জানান, উপজেলার বগারবাড়ি এলাকায় ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক সাজেদুর রহমান সাজু, শহিদুল মৎস্য হ্যাচারীর মালিক শহিদুল ও টি মৎস্য হ্যাচারীর মালিক আকরাম ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ওই ৩ মৎস্য হ্যাচারীর মালিককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং বগারবাড়ি বাজারে দুটি মৎস্য খাদ্য দোকানের লাইসেন্স না থাকায় দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার এসআই ফরিদ, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান।

Don`t copy text!