ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ-DBO-news

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরে নবনির্বাচিত জন প্রতিনিধি চেয়ারম্যান ও সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ এপ্রিল)২৩ তারিখ বুধবার সকাল ৯টার সময় কবি জসীমউদ্দীন হলে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক করান মোঃ কামরুল আহসান তালুকদার।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,
অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবির এর সভাপতিত্বে ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ করানো হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যগনদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস। ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস।

এই সময় শপথ বাক্য পাঠ করেন১১ জন চেয়ারম্যান, ৩৩ জন নারী সদস্য এবং ৯২ জন সাধারণ সদস্য, মোট ১৪৩ জন প্রতিনিধি উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাদের আন্তরিকতা দিয়ে কাজ করবেন এবং জনগণকে সেবা প্রদান করতে পারবেন বলে জানান। এর ফলে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত হবে বলে ও আশাবাদ ব্যক্ত করেন তারা ।

Don`t copy text!