ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শপথ গ্রহণের জন্য প্রস্তুত বঙ্গভবন বঙ্গভবন

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সবার আগে সর্ব শেষ সংবাদ দেখতে ক্লিক করুন www.dainikbanglarodhikar.com

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার। ঈদের ছুটির পরপরই ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণ ও নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে বঙ্গভবন। সোমবার সকাল ১১টায় শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে বলে জানিয়েছে সূত্র।

এ বিষয়ে একটি সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন।

এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও রাষ্ট্রপতিতে বিদায়ী অভ্যর্থনা জানানো হবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিকুঞ্জে নিজ বাসভবনে যাবেন এবং তিনি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা পাবেন।’

দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ করছেন মো. আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Don`t copy text!