ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অনেকেই ‘ কিল হিম’ এর টিকিট পাচ্ছে না- এমডি ইকবাল

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈদে মুক্তি পেয়েছে নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তির দেওয়া হয় তাদের সিনেমাটি। সিনেমাটি প্রমোশনের জন্য প্রেক্ষাগৃহে ঘুরছেন সিনেমার কলাকুশলীরা। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি গ্রহণ করেছেন দর্শকরা, দাবি পরিচালক ইকবাল ও অনন্ত জলিলের।

এমন দর্শক সাড়ায় আনন্দিত পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, অনেকেই ফোন করে জানিয়েছেন তারা ‘কিল হিম’র টিকিট পাচ্ছে না। আমার এক বন্ধু ফোন করে জানাল তার ৫টি টিকিট লাগবেই। আমি কিভাবে টিকিট দেব? পরে টিকিট না দিতে পেরে বন্ধুর কাছে মাফ চেয়েছি। দর্শক বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন।

তিনি আরো বলেন, দর্শকদের অভাবনীয় সাড়া দেখে অনেকেই ফোন করে প্রশংসা করছেন। একই সময় মুক্তি পাওয়া অনেক পরিচালকই ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। সবাই বলছেন ‘কিল হিম’ অন্যরকম একটি সিনেমা হয়েছে। পরিচালক হিসেবে প্রথম সিনেমায় দর্শক অনেক ভালোবাসা দিচ্ছেন। সবাইকে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার আমন্ত্রণ রইল।

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরের সিনেমা করেছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সুনান মুভিজ’র ব্যানারে ‘কিল হিম’ নামের অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ করেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।

সিনেমাটিতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে।

Don`t copy text!