ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দারুণ কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামিক সংস্কৃতিক ও ইফতার মাহফিল: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিক ও আওলাদে রাসূল (সাঃ) এর শুভাগমন উপলক্ষে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর গন্ডামারা আবদুস ছোবাহান পাটওয়ারী বাড়ী জামে মসজিদ সংলগ্ন দারুণ কুরআন নূরীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যােগে ইসলামী সাংস্কৃতিক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯ এপ্রিল বুধবার বিকালে মসজিদ মাঠে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান ভূইয়া এর সভাপতিত্বে ও হযরত মাওলানা হোসাইন আহম্মেদ এর পরিচালনায়, প্রধান আকর্ষন ও দোয়াগীর মোফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আওলাদে রাসূল (সাঃ) আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবেরী আল-মাদানি সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, – কচি কাঁচা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান দুলাল মিয়া, সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন পাটওয়ারী, মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি মাহমুদউল্লাহ পাটওয়ারী, সহ-সভাপতি মাষ্টার জাকির হোসেন, অর্থ উপদেষ্টা মাষ্টার শরিফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাষ্টার সোহেল হোসেন, মাওলানা কাউসার আহমেদ, সৈয়দ আহমেদ পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য পলাশ পাটওয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর রোগমুক্তি কামনায় দোয়া ও প্রাথনা করেন, দোয়াগীর মোফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আওলাদে রাসূল (সাঃ) আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবেরী আল-মাদানি সাহেব।

Don`t copy text!