ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাগীশিক কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা.অঞ্জন কুমার দাশ

প্রতিবেদক
admin
এপ্রিল ১৯, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, বাগীশিক কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হলেন ডা. অঞ্জন কুমার দাশ। সংগঠনের সভাপতি ঝুন্টু চৌধুরী ব্যক্তিগত বিশেষ কাজে দেশের বাহিরে অবস্থান করায় বাগীশিক কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়।সভাপতি দেশে ফিরে না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।ডা.অঞ্জন দাশ ইতিপূর্বে বাগীশিক কেন্দ্রীয় সংসদে তিন মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে তিনি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।এছাড়াও তিনি বর্তমানে দেশের বৃহত্তর পেশাজীবি সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

Don`t copy text!