ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে আরোহীর মৃত্যু: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১৯, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁয় ট্রাকচাপায় অনিক (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাণীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
অনিক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কেঁল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।
তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক তার চাচাকে রাণীনগর উপজেলার ত্রিমোহনী হাটে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে অনিকের মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা

Don`t copy text!