ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তসিবার ‘রঙ চা’ গানে মডেল সজিব খান ও বৃষ্টি

প্রতিবেদক
admin
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ঈদুল ফিতর উপলক্ষে বিএমসি ফিল্মস ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘রঙ চা’ শিরোনামের মিউজিক ভিডিও। ‘রঙ চা’ শিরোনামে গানটি গেয়েছেন কন্ঠশিল্পী নয়া দামান খ্যাত কন্ঠশিল্পী তসিবা বেগম ও রেদওয়ান তামিম হৃদয়।গানটি গীতিকার, ও ভিডিও পরিচালনা করেছেন কবির আহমেদ হিরা খান। সুরকার রেদোয়ান তামিম হৃদয় মিউজিক ভিডিওটি তে মডেল হিসাবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজিব খান ও বৃষ্টি চৌধুরী । মনোরম পরিবেশে গানটির ভিডিওর দৃশ্য ধারন করা হয়েছে। প্রডিউসার হিসেবে ছিলেন মুসাইব হাসান সায়ীদ ।

মডেল ও অভিনেতা সজিব খান বলেন, গানটি নিয়ে আমি খুবি আশাবাদী প্রথমবারের মত বিএমসি ফিল্মস টিমের সাথে কাজ করলাম। আশা করছি গানটি দর্শকদের কাছেও ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো একটি মিউজিক ভিডিও উপহার দিতে । আশা করছি গানটি দেখে কেউ নিরাশ হবেন না। গানটি দেখার জন্য দর্শকদের অনুরোধ রইলো ।

পরিচালক হিরা খান বলেন, ঈদ উপলক্ষে ‘রঙ চা’ মিউজিক ভিডিও নির্মান করেছি।গানের কথা গুলি অসাধারন। মডেল সজিব ও বৃষ্টির রসায়নটা দারুণ ছিলো। আশা করছি ‘রঙ চা’মিউজিক ভিডিওটি দর্শক ভালো ভাবে নিবে।

Don`t copy text!