ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফল বিএনপি র আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১৭, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জব্বার মৃধাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ন মন্তব্য করায় বিএনপি’র অঙ্গসংগঠন বাউফল পৌর ছাত্রদল তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। দলীয় প্যাডে পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ ও সদস্য সচিব মো. সাদিকুজ্জামানের যৌথ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি লিখিত প্রতিবাদ লিপি ১৭.০৪.২৩ইং তারিখ রোজ সোমবার সকালে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের কাছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দৈনিক অবজারভার পত্রিকার বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ বাউফল উপজেলা বিএনপি কোন পথে শীরনামে একটি ভিডিও কনটেইন্ট তৈরী করেন। সেখানে এক সাক্ষাতকারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জব্বার মৃধা বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নাম উল্লেখ করে বলেন, এই শহিদুল আলম তালুকদার সাহেব সে ধূলিয়ার চেয়ারম্যান ছিলেন আপনারা জানেন। সেখান থেকে পড়নের লুঙ্গি নিয়া আসতে পারে নাই। সে স্মৃতি ধূলিয়ার মাটিতে আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলার বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 

Don`t copy text!