ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ বাখরপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১৭, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের বাখরপুর আহলেহাদীছ যুবসংঘ এর আয়োজনে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ বাখরপুর শাখার উদ্যােগে পবিত্র মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ এপ্রিল সোমবার বিকালে বাখরপুর কবিরাজ পাড়া আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠানে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ শরীফ এর সভাপতিত্বে ও জেলা আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেমায়েত হোসেনের পরিচালনায়, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে চাঁদপুর জেলার সভাপতি শাইখ মোহাম্মদ বেলাল হোসাইন।

আলোচনা করেন দক্ষিণ বাখরপুর কবিরাজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ মোহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাহফুজুর রহমান, ২ নং ওয়ার্ড মেম্বার আলী আহমেদ কবিরাজ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ রাসেল, সমাজ কল্যান সম্পাদক মো.ইব্রাহীম খলিল সুৃমন, ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ডা.বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Don`t copy text!