ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ.. DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীণ ৪র্থ প্রাথমিক শিক্ষা ইন্নয়ন কর্মসূচির আওতায় ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিতরণ করা হয়েছে।১৬.০৪.২৩ইং তারিখ রোজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক অধিদপ্তর আয়োজনে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ এসব ল্যাপটপ তুলে দেন ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুাক্তযোদ্ধা মোশারেফ হোসেন খান,উপজেলা আ’লীগের সহ:সভাপতিবীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। ইতিপূর্বে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ২১৭ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

Don`t copy text!