ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
admin
এপ্রিল ১৪, ২০২৩ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ১১ জন আটক।

নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ১৩ এপ্রিল দিনভর অভিযান চালিয়ে উপজেলার বংশিবাটী এলাকা থেকে রফিকুল ইসলামের ছেলে আরিফ হোসেনকে ১০পিচ টাপেন্টাডল সহ আটক করেন।

এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে আগ্রাদ্বিগুন গ্রামের মৃত খবিরের ছেলে সানাউল ইসলাম, দক্ষিন চকযদু গ্রামের নজিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম, রবার্ট মার্ডির ছেলে মাইকেল মার্ডি, মাইকেল মার্ডির স্ত্রী শ্রীমতি আনাস্তা, খেলনা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী মোসাঃ তাপসী রাবেয়া, দুলাল হোসেনের স্ত্রী রেহেনা, বেলাল হোসেনের স্ত্রী তুহিনুর বেগম, ও মৃত লাল মোহাম্মদের ছেলে দুলাল, মাহিসন্তোষ গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান এবং মৃত বিরেন পাহানের ছেলে আনন্দ পাহানকে আটক করা হয়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, আটককৃত ১০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল এবং একজন মাদক ব্যবসায়ী, আটককৃত ১১ জনকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ পুলিশ সুপার মহোদয় এর দিক-নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

Don`t copy text!