ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়া সমিতি ইউএইর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
এপ্রিল ১৪, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অসহায় মানুষের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে কুলাউড়া সমিতি। এবারও রমজান মাসে সতের জন অসুস্থ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক অনুদান দিয়ে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সম্প্রতি আমিরাতের শারজাহ সমিতির হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে এ সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, পরস্পরের বন্ধন আরো জোরধার করে সমাজ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের সম্মান বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তারা সব ধরণের কল্যাণে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মজুমদার এবং সহ-সভাপতি ইসমত আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, হাজী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস খান, আবুল কালাম, জাহাঙ্গীর আলম সিআইপিসহ সমিতির নেতৃবৃন্দ।

পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন কারী আবু রুকিয়ান। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Don`t copy text!