ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে বিজিএফের চাল বিতরণ: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১৩, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধনা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ শায়খুল ইসলাম নয়া। ইউনিয়নের ৬ হাজার ৮শ ৯১ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৯১০ মেঃ টন চাল বিতরন করা হবে।

চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবু ইসলাম, ইউপি সদস্য আব্দুল লতিফ, ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।

জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ২শ ৩৪ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরন করা হবে।

Don`t copy text!