ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রায় আম গাছে ডালে ঝুলছে নির্মাণ শ্রমিকের মড়াদহ : DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের হরিপুর বাজার এলাকায় বাবুল পাটওয়ারীর ছেলে মেহেদী হাসান বাধন নামে ২০ বছরের এক নির্মান শ্রমিকের মরদেহ আম গাছের ডালে ঝুলতে দেখা গেছে।

৯ এপ্রিল রবিবার রাত অনুমানিক ৮ টার সময় এ দৃশ্য স্থানীয়দের নজরে আসে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পাশ্ববর্তী গোবিন্দপুর গ্রামের কৃষক ইউসুফ গাজী খাসের বিলে তার ধান খেতে ঈদুরের ঔষুধ দিতে গিয়ে আম গাছের সাথে একটি লাশ ঝুলতে দেখেন। তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কে খবর দিলে তারা এসে গাছের ডাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাশের সুরত হাল তদন্তকারী কর্মকর্তা এস আই আলিম জানান, লাশের গলায় ফাঁস অবস্থায় গাছ থেকে উদ্ধার করি। পরে তার হাত বাঁধা ছিলো আমরা লক্ষ্য করি। বিষয়টি সন্দেহমূলক হওয়ায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • এদিকে মৃত মেহেদী হাসান বাধনের বড় ভাই মাওঃ রাসেল পাটওয়ারী বলেন, আমরা এটিকে হত্যাকান্ড ধারনা করছি। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি।

Don`t copy text!