ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৯ জুয়ারিসহ ১৩ জন আটক

প্রতিবেদক
admin
এপ্রিল ৯, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জন জুয়ারি সহ ১৩ জনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ বাট্টাজোড়, সাধুরপাড়া ও বাগারচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সার্বিক নির্দেশনায় বকশীগঞ্জ উপজেলাকে জুয়া মুক্ত করা ও অপরাধ দমনে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৯ জন জুয়ারি, দুই জন চোর ও দুই জন নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়।

রোববার (৯ এপ্রিল) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!