ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
এপ্রিল ৮, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ আয়োজনে সাপ্তাহিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট থানা চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে এই অগ্নি নির্বাপন মহড়া পরিচালিত হয়ে থাকে বলে সাব অফিসার ছয়ফুল ইসলাম জানান। এই কার্যক্রম কে গতিশীল করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও এই মহড়া পরিচালনা করা হবে বলে জানা যায় ।বিভিন্ন সময়ে পরিবেশ সৃষ্টিকৃত আকস্মিক অগ্নিকান্ডের সময়ে বিচলিত না হয়ে প্রাথমিক ভাবে কিভাবে খুব সহজে আগুন নেভানো যায়, সেই বিষয়ে কৌশলগত ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ মহড়া পরিচালনায় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসের সাব অফিসার মোঃ ছয়ফুল ইসলাম ও লিডার শফিউল ইসলাম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, সাব ইন্সপেক্টর আব্দুল মমিন, মাসুদ রানা,কায়েছ, পরিতোষ কুমার, মোকারম হোসেন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সকল কর্মীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Don`t copy text!