ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার মেঘনা উপজেলায়৫০ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেফতার করেছে র্্যাব ১১

প্রতিবেদক
admin
এপ্রিল ৬, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 মোরশেদ স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় এক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রোজ রবিবার (০২ এপ্রিল) সকালে উপজেলার লুটেরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Don`t copy text!