ফরিদপুর জেলার মধুখালী উপজেলা থেকে প্রাইভেটকার ও ২৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-০৮ ফরিদপুর।
র্যাব সূত্রে জানা যায় গত (৩এপ্রিল)২৩ তারিখ
ফরিদপুর র্যাব ৮ ক্যাম্পের অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে,গোয়েন্দা বিভাগের সহযোগিতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানার মরিচ বাজারে এলাকার এলপিজি পাম্প এলাকায় থেকে মোঃ জসিম বিশ্বাস(৩৬) ও মোঃ শাহিন শেখ (৪০) কে ফেনসিডি বহনকারী প্রাইভেটসহ আটক করা।
এই সময় আটক কৃত আসামীরদের কাছ থেকে,২৫৬ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল, ৬টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামী দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়।
উক্ত আসামীদের কাছ থেকে জব্দকৃত মালামাল সহ আসামীদের বিরুদ্ধে ফরিদপুর মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

