ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ১৪ দিন পর গ্রেফতার-২

প্রতিবেদক
admin
এপ্রিল ৩, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদরকে কুপিয়ে জখম করার ঘটনার ১৪ দিন পর মামলা হয়েছে। ০২.০৪.২৩ইং তারিখ রোজ রবিবার রাত সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এমপি আসম ফিরোজের ভাতিজা এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লাকে ওই মামলায় ১ নম্বর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের অনুসারী। এ মামলায় মোঃ জাফর (৩৭) ও শামীম (৩২) নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৭.০৩.২৩ইং তারিখ রোজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হামলা চালিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় আরও ২০-২৫ জন কমর্ী আহত হন। আবদুল মোতালেব হাওলাদার বর্তমানে ঢাকায় চিকিৎসাধিন রয়েছেন।

ঘটনার ১৪ দিন পর মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক। তিনি বলেন, ‘অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Don`t copy text!