ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, দুই বাসে আগুন –DBO News

প্রতিবেদক
admin
এপ্রিল ২, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহী বাস আগুনে পুড়িয়ে দেয়।

২ এপ্রিল (রবিবার) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টা চল্লিশ মিনিটে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী জিরাবো থেকে বাইপাইল আসছিলেন।

এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহীবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আহত হয় অন্তত পাঁচ জন। এসময় মহাসড়কে আধা ঘণ্টারও বেশী যানচলাচল বন্ধ থাকে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

Don`t copy text!