ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগরের কাঁঠালতলা ফুটবল একাদশ ও রামপুর জুনিয়র ফুটবলারদের মাঝে চেয়ারম্যানের ফুটবল বিতরণ

প্রতিবেদক
admin
এপ্রিল ২, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

‘খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে রোববার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা বাজারে চেয়ারম্যানের অফিসে কাঁঠালতলা ফুটবল একাদশ ও রামপুর জুনিয়র ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করলেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। এ সময় বিতরণকালে তিনি বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারা খেলাধুলার সাথে যুক্ত থাকে-তারা কখনো বিপথগামী হতে পারে না। সুতরাং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্থানীয় ইউপি সদস্যসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Don`t copy text!