ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মহাদেবপুরে সাবেক ইউপি সদস্য আজাদ কে পিটিয়ে হত্যার অভিযোগ -DBO News

প্রতিবেদক
admin
মার্চ ৩১, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগড়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে কিছু জমি কিনেন। শুক্রবার সকালে সেখানে মাটি ভরাটের কাজ করাকালীন সময়ে সকাল ১১টার দিকে মৃত জহির উদ্দিনের ছেলে মোহম্মদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন, ভাগনা রাব্বানীসহ প্রতিপক্ষের বেশ কিছু লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের উপর হামলা চালায়। তাদের মারপিটে আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Don`t copy text!