ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার- BDO News

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মিরসরাইয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোলাম রব্বানী তোতা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে ওই বৃদ্ধকে মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে শিশুটির মা মিরসরাই থানায় বাবা তোতা মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে ভুক্তভোগী শিশুটির মা জানান, ‘তোতা মিয়ার ঘরের সাথে তার টং দোকান রয়েছে। দোকান থেকে বিভিন্ন সময় শিশুকন্যাটি চিপস, চকলেট নিয়ে আসতো। সোমবার সকালে শিশুকন্যাটি তোতা মিয়ার দোকানে গেলে সে জোর করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. মুফিজুল ইসলাম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Don`t copy text!