ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এদেশের উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন- DBO News

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রামগঞ্জে বহুমাত্রিক উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে। এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে।

এদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বহির্বিশ্বে বাংলাদেশকে এখন তারা তাদের রোল মডেল হিসাব করে।

সোমবার সকালে লালমোহন উপজেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঐতিহ্যবাহী খালেক মৃধা বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমির সভাপতিত্বে, এবং সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামের সঞ্চালনায় এময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদারসহ পশ্চিম চর উমেদ ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Don`t copy text!