ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদক
admin
মার্চ ২৬, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

হাইমচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল ৯টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, বিকেল ২ টায় উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতি অনুষ্ঠান এর মাধ্যমে উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ রবিবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

উদ্ভোধনী বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন, বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে বাঙালি জাতি যে আজ স্বমহিমায় দাঁড়িয়ে আছে, তা বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ আর দূরদর্শী, বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের ফল। পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন থেকে মুক্তির লক্ষে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি কামী মানুষ আত্ন উৎস্বর্গ করে স্বাধীন দেশ উপহার দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

সকলের উদ্দেশ্যে নূর হোসেন পাটওয়ারী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা স্বাধীনতার সুফল এর সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সুফল ভোগ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত দেশ এর কাতারে উন্নীত হবে।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বারিক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ,দূর্গাপুর উচ্চ প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, নীলকমল ওচমানীয়া উবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।

Don`t copy text!