ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার-DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ২৫, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

সাভারে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাভারের গেন্ডা ও হেমায়েতপুরের জয়নাবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাতে সাভারের গেন্ডা এলাকায় নিজ বাড়িতে সিটি ইউনিভাসির্টির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন ইসলামের (২২) লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

অপরদিকে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নিজ ভাড়া ঘর থেকে গার্মেন্টস শ্রমিক সুমি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

এছাড়াও ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

Don`t copy text!