ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে অনেক উন্নয়ন হয়েছে – এমপি শাওন-DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ২৫, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রামগঞ্জে বহুমাত্রিক উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে। এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে।

এদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বহির্বিশ্বে বাংলাদেশকে এখন তারা তাদের রোল মডেল হিসাব করে।

শনিবার সকালে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে লালমোহন উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে, উপজেলার বদরপুর ৭নং ওয়ার্ড দুর্লভ বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমির সভাপতিত্বে, এবং সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার, সাধারণ সম্পাদক কাসেম মুসলমান, বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী, ইয়াসমিন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রিনা আক্তার, ৭নংওয়ার্ড ইউপি সদস্য লিটন বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

Don`t copy text!