ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ মানবসম্পদ তৈরিতে ও নারীদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই – এমপি শাওন -DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

:ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপির পক্ষে লালমোহন উপজেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

( ২৪ মার্চ) শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পঞ্চায়েত বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুর নাহার সুমির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা -০৩ আসেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

এসময় এমপি শাওন বলেন, বিএনপির আমলে অত্যাচার নির্যাতন মানুষ এখন ও ভুলে যায়নি। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকার কক্ষমতায় আসার পর দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে লালমোহন ও তজুমদ্দিন। দক্ষ মানবসম্পদ তৈরিতে ও নারীদের উন্নয়নে আওয়ামী সরকার ক্ষমতা আসতে নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ সানা উল্লাহ মাষ্টার, মোঃ সেকান্দার হাওলাদার, নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম মলিন, ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, স্বেচ্ছাসেবক লীগ বদরপুর উত্তর’র সভাপতি কামরুল ইসলাম কাবিল,যুব মহিলা লীগ বদরপুর উত্তর’র সভাপতি আসমা বেগম,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ লিটন সাজী, যুব মহিলা লীগ ১নং ওয়ার্ড সভাপতি আনিছা বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!