ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ১৫৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান

প্রতিবেদক
admin
মার্চ ২২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদের অডিটোরিয়াম ২২শে মার্চ-২০২৩ ইং বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,এছাড়া বিভিন্ন অসহায় পরিবারের ভূমি হীন গৃহ হীন সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়ে ভূমি হীন ও গৃহ হীন সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে যান।এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও মঙ্গল কামনা করেন।

এ অনুষ্ঠানে ভূমি হীন গৃহ হীন পরিবারের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘরের চাবি ও দলিল তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক মোঃসিরাজুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!