ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক
admin
মার্চ ২০, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে ফেনসিডিল, ইয়াবা ও বিদেশী মদসহ মোঃ আবু হানিফ (৩৮) নামের ১ জনকে আটক করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

গতকাল রবিবার খুবই গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান জানান,

আমরা খুবই গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জে অভিযান এক চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা এবং ১১ বোতল বিদেশী মদসহ ১জনকে আটক করেছি।

এসময় রাস্তায় দন্ডায়মান একটি জিপ গাড়ি এবং নম্বরবিহীন একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মৃত নাছির উদ্দিনের ছেলে মোঃ আবু হানিফ। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে

Don`t copy text!