ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিবেদক
admin
মার্চ ২০, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়া এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

আজ এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার মো. জুয়েল মিয়া (৩৫) মো. আওলাদ মিয়া (২৭)।

ব্যার-৪ জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Don`t copy text!