ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ৮ দিন ধরে শিশু নিখোঁজ

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২৩ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে আট দিন ধরে জান্নাতুল আক্তার রিয়া নামে এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (১৮ মার্চ) রাত পর্যন্ত ওই শিশুর কোন খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত রবিবার (১২ মার্চ) ওই শিশুর বাবা মোহাম্মদ হৃদয় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ জান্নাতুল আক্তার রিয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মোহাম্মদ হৃদয়ের মেয়ে।

নিখোঁজ জান্নাতুলের পরিবার সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের জলেশ্বর বি-১১১/১ নাজিমুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। সে সাভারের কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও নিখোঁজ শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনায় মনোযোগী হতে বাবা-মা চাপ দিলে গত ১০ মার্চ দুপুর দেড়টার দিকে জান্নাতুল আক্তার রিয়া বাবা মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়।

অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে তার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে ১২ মার্চ রবিবার নিখোঁজের বাবা মোহাম্মদ হৃদয় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১০০০) করেন। শনিবার ১৮ মার্চ রাত পর্যন্ত জান্নাতুল আক্তার রিয়া নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, সাধারণ ডায়েরি হওয়ার পর এ বিষয়ে তদন্ত চলছে। নিখোঁজ শিশুর বাবার করা সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা এস আই মাহবুবুর রহমান তালুকদারকে গুরুত্ব দিতে বলা হয়েছে।

নিখোঁজ জান্নাতুল আক্তার রিয়ার বাবা মোহাম্মদ হৃদয় এর মোবাইল নং – 01727-512306

Don`t copy text!