ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ঝুট গোডাউনে আগুন

প্রতিবেদক
admin
মার্চ ১৬, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৫ মার্চ, বুধবার রাত ১০টার দিকে কবিরপুর বুড়ির ট্যাক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে আমদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনের মাত্রা বেশি হওয়ায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আমাদের সঙ্গে যুক্ত হয়। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোডাউনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশেই একটি বসতি বাড়ি ছিল সেটিকে আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর জানা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

Don`t copy text!