ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযান-নওগাঁয় বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠান মালিকের ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
admin
মার্চ ১১, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ মহাদেবপুরের দোহালী গ্রামে দুপুর পৌনে ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ভেজাল গুড় ধ্বংস ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করার অপরাধে ১শ ৩৭ মন ভেজাল গুড় ধ্বংস ও ৪ গুড় উৎপাদনকারী (ব্যবসায়ীকে) মোবাইল কোর্টের মাধ্যমে ১৭হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) নুসরাত জাহান।
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাদেবপুর নওগাঁ জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে ভেজাল গুড়, ৪শ ৩৫ মন চিনির শিরা, ২৫ মন মিষ্টির ময়লা শিরা, সাড়ে ৪ কেজি ক্ষতিকর রং, আড়াই কেজি হাইড্রোজেন, ৪ কেজি স্যাকারিন, ৫শ গ্রাম ফিটকিরি, ৫ কেজি চুনসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিক্রির করার অপরাধে নেপাল গুড় কারখানার মালিককে ৪ হাজার টাকা, নরেন্দ্র গুড় ঘরের মালিককে ২ হাজার টাকা, সুভাস গুড় ঘরের মালিককে ৫ হাজার টাকা, বিধান গুড়ের আড়ৎ এর মালিককে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করা হয়।
উল্লেখ্য যে, উক্ত ৪ টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১১/৩/২৩
নওগাঁ।

Don`t copy text!