ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম নামে এক জন পথচারী মৃত্যু

প্রতিবেদক
admin
মার্চ ৬, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরো দুই জন আহত হয়েছে।
নিহত আমেনা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে। অপরদিকে আহতরা হলেন, একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নানের ছেলে আকাশ (১৯) এবং ফলবিক্রেতা নেকবরের ছেলে মানিক (২২)। এদের মধ্যে আহত আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পাড় হচ্ছিলেন। এমন সময় সতীহাট থেকে ফেরীঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরক্ষনে পেছন থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মান্দা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে

Don`t copy text!