ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা ২ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

দিলীপ কুমার দাস ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে একটি মালবাহী পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ কার্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং নেত্রকোণার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিকআপে করে কাঁচামাল নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিলেন আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসেন। ভোর ৫টার দিকে ভরাডোবা শিল্প পুলিশ কার্যালয় এলাকায় আসতেই ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসেন মারা যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

Don`t copy text!