ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

 দেশের সম্পদ ইলিশ, উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ বুধবার রাত ১২ টা থেকে ৩০ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত দুই মাস মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এ নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুর মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ধারা ৩-এর উপধারা ৫-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ঘোষিত এ ৫টি অভয়াশ্রমে প্রতি বছর মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ও জাটকাসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

এ সময় অভয়াশ্রমে মাছ আহরণ আইনত দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় এ সময় মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের ইতোমধ্যে ৮০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Don`t copy text!