ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের মির্জাপুর সাব-রেজিষ্ট্রার অফিসের পাশে
বায়তুল নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ওই কাজের উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধন শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বাবার স্বপ্ন ছিলো ওই স্থানে একটা মসজিদ বানানো। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে গত ২০২২ সালে রমজান মাসে মসজিদের ভিত্তি প্রস্থর করি তারই ধারাবাহিকতায় আজ নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মহান আল্লাহর বরবারে শুকরিয়া আদায় করি। তিনি আরও বলেন মসজিদটি নির্মাণ হলে এই এলাকার ও আশেপাশের লোকজন নামাজ আদায় করতে পারবেন।

এসময় উপজেলা সাব-রেজিষ্টার অফিসার মনসুর আলী, খয়েরবাড়ী মাদ্রাসার সুপার আব্দুর রশিদ, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক, প্রিন্স মাহমুদ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন খয়েরবাড়ী মাদ্রাসার সুপার আব্দুর রশিদ।

Don`t copy text!