ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের উন্নয়নে ৫৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি শিবলী সাদিক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়নের ৬৯ টি মসজিদের বিভিন্ন উন্নয়নের জন্য নগদ ৫৬ লাখ টাকা বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ভাদুরিয়া আওয়ামীলীগের আয়োজনে এই টাকা বিতরণ হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের যে হাট রয়েছে সেই হাটটি বাজারের মসজিদের নামে ইজারা দেওয়া হয়েছে। সেখান থেকে যে টাকা উত্তোলন করা হয়ে সেই সব টাকা আজকে স্থানীয় কয়েকটি গ্রামের মসজিদের উন্নয়নের কাজের বিতরণ করা হলো।

এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, থানা তদন্ত (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: নয়ন হাসান।
বিরামপুর, দিনাজপুর।
০১৭২১৫৬৭৯৪২।
২২.০২.২০২৩ইং।

Don`t copy text!