ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছেন – এমপি শাওন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসছে তখনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে।২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করার পর থেকে সারাদেশে স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের মানোন্নয়ন করেছেন। সুন্দর পরিবেশে ছাত্র-ছত্রীরা পড়া-লেখা করার সুযোগ পাচ্ছে।
সোমবার সকালে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে দুইটি একাডেমিক ভবন এবং বার্ষিক ক্রিয়া ও সংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি শাওন।

গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আলহাজ্ব এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ নুর হোসেন নাঈমসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!