ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ ক্যপসুল ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙ্গের ভিটামিন এ ক্যপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবু মাসউদ আনছারী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৮টি ইউনিয়নে ১১২ টি ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রে ২০ হাজারের অধিক শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং তাদের ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হবে বলে জানা যায়।

Don`t copy text!