ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পৃথক ইউনিট প্রস্তুত!!

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

মিরু হাসান বাপ্পি বগুড়া জেলা প্রতিনিধি 

নিপাহভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের একটি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জরুরী বিভাগের দ্বিতীয় তলায় আইসিইউ সুবিধা সম্পন্ন সাবেক করোনা ইউনিটের অন্তত ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শীত মৌসুমে খেজুরের কাঁচা রস খাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নিপাহভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সপ্তাহে আমাদের হাসপাতালে একটি ইউনিটকে প্রস্তুত রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, করোনাকালে আমরা হাসপাতালের জরুরী বিভাগের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ৫০ শয্যার একটি ইউনিট গড়ে তুলেছিলাম। বর্তমানে ওই ইউনিটের তৃতীয় তলায় মাত্র ১জন রোগী রয়েছে। তবে দ্বিতীয় তলার ২০টি শয্যা পুরো ফাঁকা পড়ে আছে। সে কারণে আমরা আপাতত দ্বিতীয় তলার ওই ২০ শয্যাকে নিপাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত রেখেছি।

পৃথক ইউনিটে চিকিৎসার প্রয়োজনীয়তার কারণ জানতে চাইলে ডা. আব্দুল ওয়াদুদ বলেন, নিপাহভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউ সুবিধা প্রয়োজন হয়। যে কারণে পৃথক ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

Don`t copy text!