ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম মুজাফফরগঞ্জের দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে মারধর

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২২ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার জেলার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দিদারুল ইসলাম সুমনের উপর অতর্কিত হামলা করা হয়।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ৭ ঘটকার সময় মাওলানা সাহেব বাজার (স্টেশন চিতোষী) এর ফার্মেসী ব্যবসায়ী আবদুল হান্নান আকাশ, মকসুদ ও সাইফুল সিরাজ মিয়ার পান সিগারেটের দোকানে প্ল্যান করে আসেন,

জাহাঙ্গীর মিয়ার দোকানে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দিদারুল আলম সুমনকে।

নিজেকে বাঁচানোর জন্য সুমন চলে যাইতে চাইলে জিরো পয়েন্টে হান্নান ও মুরগী মিজান আরেক দফা হামলা করে গুরুতর আহত করে।

সুমনের শোর- চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এইদিকে এই ঘটনা জানতে পেরে কর্মী বান্ধব লাকসাম উপজেলা ছাত্রলীগ সভাপতি তৃণমূল নেতাকর্মীদের আস্থার স্থান সালাহ উদ্দিন সানি, আমিনুল ইসলাম তুষার সহ সকল নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসে সুমনকে দেখার জন্য। এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান।

এই ঘটনার মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার কারন জানতে গিয়ে দেখা যায়, কে বা কাহারা আবদুল হান্নান আকাশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে,

সুমন এই ঘটনার সাথে জড়িত আছে সন্দেহে করে তাকে এইভাবে নির্মমভাবে আঘাতের পর আঘাত করে হাসপাতালে পাঠায়।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক বলে দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Don`t copy text!