ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২২ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও মিনহাজুর রহমানকে বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে তৃতীয় তলায় প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানূর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, মীরসরাই প্রেসক্লাবে সাবেক সভাপতি মাহবুবর রহমান পলাশ, দৈনিক আজাদীর সাবেক মিরসরাই প্রতিনিধি নিরোধ বরন মন্ডল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ছিলেন একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা। তিনি কখনো কোন সাংবাদিককে তথ্য প্রদানে অনাগ্রহণ প্রকাশ করেননি। পদোন্নতি জনিত বদলীর কারণে এই চৌকস কর্মকর্তাকে মিরসরাই ছাড়তে হচ্ছে।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবে সংবাদ কর্মীরা সব সময় আমাকে সহযোগিতা করেছে। আমিও চেষ্টা করেছি সংবাদ কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে। আমি বদলী হয়ে ঢাকা চলে গেলেও মিরসরাইয়ের মানুষের সব সময় মনে রাখবো।

Don`t copy text!