ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় বখাটের ১৫ দিনের কারাদণ্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৯, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় হাবিব(১৯) নামে এক বখাটের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এদণ্ডাদেশ দেয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্ত হাবিব পত্নীতলা উপজেলার বামইল গ্রামের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সাপাহার সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে ক্লাশ রুমের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ওই ছাত্রীর পথ রোধ করে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালায় বখাটে হাবিব।

এসময় তাকে হাতেনাতে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Don`t copy text!