ঢাকাবৃহস্পতিবার , ৫ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভারতীয় নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন কে আটক করেছে পুলিশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৫, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে গ্রামপুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৫৪ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলমগীর (৩০) নামে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
আটক আলমগীর উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ কাটনিপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গ্রামপুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদের ছাতাহার রাস্তা হতে ওই মাদক কারবারীকে ৫৪ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, আটককৃতের বিরুদ্ধে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

Don`t copy text!