ঢাকাবুধবার , ৪ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সৈকত থেকে ৪ শতাধিক রোহিঙ্গা আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৪, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বেশিরভাগই শিশু।

বুধবার (৪ মে) বিকেল ৪ টার দিকে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই শিশু। পুলিশের অভিযান চলছে।
ওসি জানান, আটক রোহিঙ্গাদের শরনার্থি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

Don`t copy text!