ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নওহাটামোড় ফাঁড়ি পুলিশের অভিযানে চোলাই মদ সহ মাদক কারবারি আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!



উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ

নওগাঁর নওহাটামোড় চৌমাশিয়া ফাঁড়ি পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ সহ একজন মাদক কারবারি হাতেনাতে আটক।
সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার প্রতিবেদককে জানান, একজন মাদক কারবারি মাদক (চোলাই মদ) কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৮ এপ্রিল সন্ধা সারে ৬ টারদিকে এস আই জিয়াউর রহমান ও এএস আই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স সহ ফাঁড়ি এলাকার চেংকুড়িমোড় জৈনক সিরাজুল এর রাইচ মিলের সামনে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১০ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি লগেন পাহান (৫৫) কে হাতেনাতে আটক করেন। আটককৃত মাদক কারবারি
লগেন পাহান নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মৃত শুকরা পাহান এর ছেলে। সংবাদ সংগ্রহকালে এব্যাপারে মামলার পস্তুতি চলছে জানিয়ে ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার প্রতিবেদককে আরো জানান, আমি এ ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদান করেছি আড়াই মাস পূর্বে। যোগদানের পরই থেকেই মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতি মধ্যেই আমি সহ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান অভিযান পরিচালনা করে মাদক সহ মাদক কারবারিকে আটক পূর্বক ১৪ টি মাদক মামলা করা হয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, মাদকের সাথে জড়ীত যারা, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও প্রতিবেদককে জানান ফাঁড়ি ইনচার্জ।

Don`t copy text!