ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রেনে কাটায় পড়ে নারীর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পারভীন আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিরসরাই পৌরসভার উত্তর তারকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীনের বড় বোন রিজিয়া বেগম জানান, পারভীন মানসিক ভারসাম্যহীন। সোমবার ভোরে আমরা সবাই সেহেরী খেয়ে সবাই বসে গল্প করছিলাম। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে পারভীন। খোঁজাখুঁজির পর সকালে উত্তর তালবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের উপর তার রেলে কাটা লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, মিরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় রেল লাইনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Don`t copy text!